• ঢাকা
  • ঢাকা, রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ২২ সেকেন্ড পূর্বে
মোঃ শাকিল শেখ
স্টাফ করেসপন্ডেন্ট (সাভার ও ধামরাই)
প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ০২:৩২ দুপুর

আশুলিয়ায় ছাত্রলীগ-যুবলীগের নাশকতা-সন্ত্রাসের প্রতিবাদে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন ছাত্রলীগ-যুবলীগের ‘নাশকতা ও সন্ত্রাসের অপচেষ্টার’ প্রতিবাদে ঢাকার সাভারের আশুলিয়ায় বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে আশুলিয়া থানা শ্রমিক দল।

সকাল সাড়ে ১০টার দিকে বাইপাইল এলাকা থেকে শতাধিক নেতা-কর্মীর অংশগ্রহণে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি নবীনগর-চন্দ্রা মহাসড়ক ধরে পল্লীবিদ্যুৎ বাজার এলাকায় গিয়ে শেষ হয়। প্রায় দুই কিলোমিটার সড়ক প্রদক্ষিণ শেষে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন শ্রমিক দলের নেতারা।

সমাবেশে বক্তারা বলেন, যেকোনো ধরনের ষড়যন্ত্র, নাশকতা ও অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় তাঁরা মাঠে রয়েছেন। দলীয় কর্মসূচির অংশ হিসেবে সপ্তাহব্যাপী তাদের বিক্ষোভ কর্মসূচি চলমান রয়েছে বলেও জানান তারা।

এ সময় শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ সড়ক-মহাসড়কে যাতে কোনো ধরনের নাশকতা কিংবা জনদুর্ভোগ সৃষ্টি না হয়, সে বিষয়ে নেতা-কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

আশুলিয়া থানা শ্রমিক দলের সভাপতি আবিদুর রহমান পাষাণ বলেন, দেশ থেকে পালিয়ে ভারতে বসে আওয়ামী লীগের কিছু পলাতক নেতা নির্দেশ দিচ্ছেন এবং দেশে ঘাপটি মেরে থাকা কিছু লোক সেই নির্দেশ বাস্তবায়নের চেষ্টা করছে। তারা নিজেদের গাড়ি নিজেরাই রাস্তায় পুড়িয়েছে।

তিনি আরও বলেন, প্রশাসন আছে, আমরা শ্রমিক নেতারাও আছি। সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে যেকোনো ধরনের নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করা হবে।

কর্মসূচিতে আশুলিয়া থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আনসারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান, সহসভাপতি আব্দুর রাজ্জাক ফরাজীসহ ধামসোনা, ইয়ারপুর, পাথালিয়া, শিমুলিয়া ও আশুলিয়া ইউনিয়ন শ্রমিক দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০২৫ সালের মে মাসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারকাজ শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ এবং এর অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হয়। পরবর্তীতে ২০২৬ সালে সন্ত্রাসবিরোধী আইন সংশোধনের মাধ্যমে এ-সংক্রান্ত বিধান আইনি কাঠামোয় অন্তর্ভুক্ত করা হয়।

রোহান/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]