• ঢাকা
  • ঢাকা, রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ২ মিনিট পূর্বে
মো. আবদুর রউফ
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:১৩ দুপুর

খাগড়াছড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে চাঁদের গাড়ি, প্রাণ গেল চালকের

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক জীপ (চাঁদের গাড়ি) চালক নিহত হয়েছেন। রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টার দিকে খাগড়াছড়ি-চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়কের আলুটিলা সাপমারা এলাকায় মালামালবাহী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।

​নিহত চালকের নাম চন্দন দত্ত (৩৫)। তিনি খাগড়াছড়ি পৌরসভার শহীদ কাদের সড়কের (বসুন্ধরা এলাকা) অমূল্য দত্তের ছেলে।

​নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, চন্দন দত্ত 'এসএস ট্রেডার্স' নামের আবুল খায়ের কোম্পানির এক স্থানীয় ডিলারের গাড়ি চালাতেন। আজ সকালে খাগড়াছড়ি জেলা সদর থেকে পাইকারি মালামাল লোড করে জীপটি মাটিরাঙ্গা ও গুইমারার উদ্দেশ্যে রওনা হয়। পথে আলুটিলার পাহাড়ি ও ঝুঁকিপূর্ণ 'সাপমারা' এলাকা অতিক্রম করার সময় গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রণ হারায় এবং সড়কের পাশে প্রায় ১০০ ফুট গভীর খাদে গড়িয়ে পড়ে। এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক চন্দনের মৃত্যু হয়।

​খবর পেয়ে মাটিরাঙ্গা ফায়ার সার্ভিস ও থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় নিহতের মরদেহ উদ্ধার কাজ শুরু করে।

​মাটিরাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা হারুন অর রশিদ জানান, 'সকাল ১০টার দিকে সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। গাড়িটি অনেক নিচে পড়ে চালক ভেতরে চাপা পড়েছিলেন। উদ্ধারকর্মীরা সেখান থেকে মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে।'

​ঘটনার বিস্তারিত নিশ্চিত করে মাটিরাঙ্গা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আশরাফুল মুন্না বলেন, 'আলুটিলার সাপমারা অংশটি অত্যন্ত খাড়া হওয়ায় লাশ ও গাড়ি উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিসকে বেগ পেতে হয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে পরবর্তী আইনি প্রক্রিয়ার ব্যবস্থা গ্রহণ করছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।'

রোহান/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]