ডিজিটাল এজেন্ডা ও কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে পর্যটনকে নতুন ভাবে সাজানো এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে সুনামগঞ্জে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার( ২৭ সেপ্টেম্বর)সকালে সুনামগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মতিউর রহমান খাঁন এর সঞ্চালনায় ডেপুটি সিভিল সার্জন রাজেশ সিংহ মিথুন, ইন্সপেক্টর ক্রাইম আব্দুল্লাহ আল মামুন, জেলা প্রশাসনের সহকারী কমিশনার জাকির হোসেন, ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আমিরুল ইসলাম মাসুদ, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাইমিনুল হক, দৈনিক সুনামগঞ্জের খবরের সম্পাদক পঙ্কজ কান্তি দে, আবাসিক হোটেল মালিক সমিতির সভাপতি এটি এম হেলাল, সাংবাদিক মুহাম্মদ আমিনুল হক, টুরিস্ট পুলিশ হারুনুর রশীদ, হাউস বোর্ড ওনার এসোসিয়েশনের সদস্য তারিকুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
পরিবেশ সুুরক্ষা,পর্যটকদের হয়রানী বন্ধে পর্যটন নীতিমালা বাস্তবায়নে উদ্যোগ নেয়ার দাবী জানিয়ে বক্তারা বলেন,বাংলাদেশের সংস্কৃতি ও পর্যটন আকর্ষণগুলোর মধ্যে সুনামগঞ্জ একটি বিশেষ পর্যটন এলাকা। তাই ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে পর্যটনসেবা ও পর্যটকদের ভ্রমণ অভিজ্ঞতা কীভাবে আরও উন্নত করা যায়, সে দিকে প্রশাসনকে দৃষ্টিপাত করতে হবে। কোনো ভাবেই হাওরের ক্ষতি হয়, কৃষির ক্ষতি হয় হাওর পাড়ে বাসিন্দাদের ক্ষতি হয় সে বিষয়ে কঠোর নজরদারি বাড়ানোর দাবী জানানো হয় সভায়। এসময় পর্যটনকেন্দ্র গুলোর প্রতি কঠোর নজরদারি ও শৃঙ্খলা বজায় রাখা সহ সকল অনিয়মের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহন করবেন বলে আশ্বস্ত করেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান। তিনি বলেন,জেলা প্রশাসনের পাশাপাশি আগত পর্যটক,হাউজবোড ও হাওর পাড়ের বাসিন্দাদেরকেও নিজ নিজ অবস্থা থেকে কাজ করার পাশাপাশি প্রশাসনকে সহযোগিতা করার আহবান জানানো হয়।
সাজু/নিএ
সর্বশেষ খবর