• ঢাকা
  • ঢাকা, রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৬ সেকেন্ড পূর্বে
মো. নূর আলম
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:৪০ বিকাল

শতবর্ষে সা'দত কলেজ: ইসলামিক স্টাডিজ বিভাগের পুনর্মিলনী ও অ্যালামনাই অনুষ্ঠান

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

টাঙ্গাইলের ঐতিহ্যবাহী ও স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি সা'দত কলেজের শতবর্ষে পদার্পণ উপলক্ষে বিভিন্ন বিভাগের উদ্যোগে ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হচ্ছে অ্যালামনাই ও পুনর্মিলনী অনুষ্ঠান। এরই ধারাবাহিকতায় ইসলামিক স্টাডিজ বিভাগের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী পুনর্মিলনী ও অ্যালামনাই অনুষ্ঠান-২০২৬।

রোববার (২৭ সেপ্টেম্বর) দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে ইসলামিক স্টাডিজ বিভাগের প্রাক্তন শিক্ষক ও শিক্ষার্থীরা দীর্ঘদিন পর একত্রিত হয়ে ফিরে যান পুরোনো দিনের স্মৃতিতে। আনন্দ র‍্যালি, আলোচনা সভা, স্মৃতিচারণসহ নানা কর্মসূচিতে মুখর হয়ে ওঠে কলেজ প্রাঙ্গণ।

কলেজের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান অধ্যাপক খান সাইদুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারি সা'দত কলেজের অধ্যক্ষ অধ্যাপিকা পারভীন আক্তার।

বিশেষ অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য দেন সরকারি সা'দত কলেজের উপাধ্যক্ষ প্রফেসর সৈয়দ মো. শরিফ ইস্পাহানী, শিক্ষক পরিষদের সম্পাদক ড. শেখ ফরিদ, কুমুদিনী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মো. খলিলুর রহমান এবং সরকারি মাওলানা মোহাম্মদ আলী কলেজের অধ্যক্ষ মাওলানা হুমায়ুন কবির।

এ সময় কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক রিমন হাসান, সদস্যসচিব কামরুজ্জামান আকাশ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের টাঙ্গাইল জেলা যুগ্ম সদস্যসচিব আব্দুল্লাহ আল মামুনসহ ইসলামিক স্টাডিজ বিভাগের প্রাক্তন শিক্ষার্থীরা বক্তব্য দেন।

বক্তারা সরকারি সা'দত কলেজের গৌরবময় শতবর্ষের ইতিহাস, ঐতিহ্য ও শিক্ষা বিস্তারে প্রতিষ্ঠানের অবদানের কথা তুলে ধরেন। একই সঙ্গে ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের দীর্ঘদিনের স্মৃতি, পারস্পরিক সৌহার্দ্য এবং বিভাগের বিভিন্ন অর্জনের কথাও স্মরণ করেন।

প্রাক্তন শিক্ষক ও শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতিতে পুরো আয়োজনটি পরিণত হয় এক আবেগঘন মিলনমেলায়। দীর্ঘদিন পর প্রিয় শিক্ষক ও সহপাঠীদের কাছে পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। কেউ ফিরে যান শিক্ষাজীবনের পুরোনো স্মৃতিতে, আবার কেউ সহপাঠীদের সঙ্গে ভাগ করে নেন জীবনের নানা অভিজ্ঞতা।

দিনব্যাপী নানা আয়োজন, স্মৃতিচারণ ও আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে শেষ হয় সরকারি সা'দত কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের অ্যালামনাই ও পুনর্মিলনী অনুষ্ঠান-২০২৬।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]