• ঢাকা
  • ঢাকা, রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৭ সেকেন্ড পূর্বে
জাহাঙ্গীর আলম ভুঁইয়া
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:২০ বিকাল

দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা বিএনপির বিক্ষোভ মিছিল

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে জেলা বিএনপির আহ্বায়ক ও সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন এবং জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সুনামগঞ্জ শহরের পুরাতন বাসস্টেশন এলাকায় বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়প শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ট্রাফিক পয়েন্টে গিয়ে প্রতিবাদ সভায় মিলিত হয়।

সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলনের সভাপতিত্বে এবং সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা পরিষদের প্রশাসক মো. মিজানুর রহমান চৌধুরী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত সদস্য সচিব অ্যাডভোকেট মো. আব্দুল হক, নাদীর আহমদ, রেজাউল হক, মো. আনিসুল হক, আ. ত. ম. মিছবাহ, আবুল কালাম আজাদ, অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহীন, জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি সুহেল আহমদ, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু, যুগ্ম সম্পাদক মমিনুল হক কালারচাঁন ও সুহেল মিয়াসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুনাজ্জির হোসেন, সদস্য সচিব জাহাঙ্গীর আলম, সদর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল কাশেম দুল, সদস্য সচিব অ্যাডভোকেট দীপংকর বণিক সুজিত, শাহজাহান মিয়া ও শাহ রুবেলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন,বিগত সরকারের সহযোগীরা দেশকে অস্থিতিশীল করতে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে। এ সময় তারা আইন নিজের হাতে না তুলে নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে তথ্য দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের সুফল যেন তৃণমূলের মানুষের কাছে পৌঁছে, সেদিকে নজর দেওয়ার আহ্বান জানান বক্তারা। তারা যেকোনো অপতৎপরতা প্রতিহত করতে নেতাকর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]