নাটোরের গুরুদাসপুরে মাদকবিরোধী অভিযানে দুই ছেলেসহ মাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার গভীর রাতে উপজেলার যোগেন্দ্রনগর গ্রামের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাহমিদা আফরোজ।
গ্রেপ্তারকৃতরা হলেন- শহিদুল ইসলাম ভম্বুর স্ত্রী তানিয়া আক্তার সূর্য এবং তাঁর দুই ছেলে সম্রাট হোসেন ও শান্ত ইসলাম। তারা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পুলিশের তালিকাভুক্ত আসামী। থানা পুলিশ জানায়, ভম্বুর পরিবার ধরেই মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাদের নামে ১৩টি মামলা রয়েছে। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে শহিদুল ইসলাম ভম্বু পালিয়ে যান।
স্থানীয়রা জানান, ভুম্বু ও তার পরিবারের সদস্যরা গ্রেপ্তার হওয়ার পর জামিনে বেরিয়ে এসে পুরোনো মাদক ব্যবসায় করেন। মাদক ছাড়াও এলাকায় বিভিন্ন অপকর্মের করে থাকেন। তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এলাকাবাসী।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হান্নান বলেন, রবিবার গ্রেপ্তারকৃতদের জেলহাজতে পাঠানো হয়েছে। মাদকবিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর