• ঢাকা
  • ঢাকা, রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
মো. আবদুর রউফ
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:৪৯ রাত

খাগড়াছড়িতে ৬ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত খিল্যু মারমা গ্রেপ্তার

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

খাগড়াছড়ির গুইমারা উপজেলায় ৬ বছর বয়সী এক শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত যুবকে গ্রেপ্তার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে গুইমারা উপজেলার বড়পিলাকস্থ ৪ নম্বর এলাকায় এ নৃশংস ঘটনা ঘটে।

​গ্রেপ্তারকৃত যুবকের নাম খিল্যু মারমা (৩২)। তিনি স্থানীয় ছনখলা পাড়ার বাসিন্দা কংজু মারমার ছেলে।

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে মাদ্রাসা থেকে বাড়ি ফিরছিল ওই শিশুকন্যা। পথিমধ্যে জনমানবহীন স্থানে শিশুটিকে একা পেয়ে খিল্যু মারমা জোরপূর্বক তাকে ধর্ষণ করে। পরে স্থানীয়রা শিশুটিকে রক্তাক্ত ও মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে দ্রুত মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে শিশুটির শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করেন।

​এদিকে ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় থমথমে পরিস্থিতি ও ক্ষোভের সৃষ্টি হলে দ্রুত পদক্ষেপ নেয় আইনশৃঙ্খলা বাহিনী। সিন্ধুকছড়ি জোনের সেনাবাহিনী, গুইমারা থানা পুলিশ এবং স্থানীয় নেতৃবৃন্দের সহায়তায় অভিযুক্ত খিল্যু মারমাকে তাৎক্ষণিকভাবে আটক করা হয়।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে গুইমারা থানার অফিসার্স ইনচার্জ মো. সোহরাওয়ার্দী জানান, ঘটনার খবর পাওয়ার সাথে সাথেই অভিযান চালিয়ে অভিযুক্ত খিল্যু মারমাকে গ্রেপ্তার করা হয়েছে। শিশুটিকে গুরুতর অবস্থায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে। এ বিষয়ে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]