নরসিংদীর পাঁচদোনা-টঙ্গী আঞ্চলিক সড়কের ভাটপাড়া এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় জাহাঙ্গীর (৫৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাহাঙ্গীর নরসিংদীর পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নের খিলপাড়া গ্রামের মৃত আজমত আলীর ছেলে। এলাকায় তিনি ‘জাহাঙ্গীর পাগল’ নামে পরিচিত ছিলেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, জাহাঙ্গীর দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন এবং জেলার বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াতেন। পরিবারের সদস্যরা জানান, রোববার রাতের কোনো একসময় তিনি বাসা থেকে বের হন। সোমবার ভোরে স্থানীয়রা ভাটপাড়া সড়কের পাশে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখে স্বজনদের খবর দেন।
নিহতের ছোট ভাই মুস্তফা ইসলাহী জানান, দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ থাকায় তিনি রাতে বাসা থেকে বের হয়ে যান। সকালে খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করেন। ধারণা করা হচ্ছে, রাতে হাঁটার সময় কোনো দ্রুতগামী গাড়ির ধাক্কায় তিনি ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন। তবে ঘাতক গাড়িটি শনাক্ত করা সম্ভব হয়নি।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর