সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের ছোট মহারাজপুরে দুই পক্ষের মারামারির ঘটনায় আহত হয়ে দীর্ঘ ৯ মাস চিকিৎসাধীন থাকার পর আজগর আলী (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
রবিবার (২৭সেপ্টেম্বর) রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আজগর আলী উপজেলার ছোট মহারাজপুর গ্রামের মৃত বক্কার প্রামানিকের ছেলে।
জানা যায়, গত বছরের ৪ নভেম্বর পূর্ব শক্রুতার জের ধরে আজগর আলী পোরজনা বাজারের যাওয়ার সময় জাহাঙ্গীর হোসেন, ছোরমান আলী, কোরবান আলী, সালাম, মাসুম রানা ও সগর হোসেন তাকে রাস্তায় মারধোর করে গুরত্বর আহত করে। পরে স্থানীয়রা উদ্ধার করে শাহজাদপুরের একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করে পরবর্তীতে পরিবারের সদস্যরা বিভিন্ন সময়ে বিভিন্ন জাগয়ায় চিকিৎসা করায়। এরপর দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর গতকাল তার মৃত্যু হয়। তৎকালীন সময় মারধোরের ঘটনায় আজগর আলীর ভাই মোঃ আসকার আলী ৭ জনের নাম উল্লেখ করে শাহজাদপুর আমলী আদালতে একটি মমলা দায়ের করে।
মামলার তদন্ত শেষে শাহজাদপুর থানা পুলিশ প্রায় চার মাস আগে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোহাম্মদ এফাজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলায় পাঁচজনের নাম উল্লেখ করে প্রায় চার মাস আগে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে। মামলার আসামিরা বর্তমানে জামিনে রয়েছেন। ভুক্তভোগী আজগর আলী রোববার রাতে মারা যাওয়ার বিষয়টি তার পরিবার থানা পুলিশকে জানিয়েছে। যেহেতু মামলাটি আদালতে চলমান, তাই আদালতের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় দায়ের করা মামলার আসামিপক্ষের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। ফলে তাদের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে আসামিপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।
নিহতের পরিবারের দাবি, আজগর আলীর মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক এবং তারা যেন কোনোভাবেই আইনের ফাঁকফোকর দিয়ে পার পেয়ে না যায়। একই সঙ্গে তারা মামলাটির দ্রæত নিষ্পত্তি ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর