ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিলে অংশগ্রহণকারী এক কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (২৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার মাইজবাগ ইউনিয়নের বড় উত্তমপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ছাত্রলীগ কর্মীর নাম সাগর (২১)। তিনি মাইজবাগ ইউনিয়নের উত্তমপুর গ্রামের শহীদুল্লাহর ছেলে।
পুলিশ জানায়, তিনি ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী এবং তৎকালীন সময়ে মাইজবাগ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন। তাকে গ্রেফতার করে থানায় আনার পর ঈশ^রগঞ্জে বিভিন্ন মিছিলে অংশগ্রহণ করেছিল বলে স্বীকার করেছে।
এবিষয়ে ঈশ^রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ রোমন জানান, তাকে সন্ত্রাসবিরোধী মামলায় আলাদালতে প্রেরণ করা হয়েছে।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর