নড়াইল শহরের চিত্রা সেতুর পূর্বপাশের সীমাখালী এলাকায় সড়কের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে সড়কের পাশে মরদেহ পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
নিহত নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি। এছাড়া কীভাবে তার মৃত্যু হয়েছে, সেটিও প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার বলেন,"খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ জানতে পুলিশ কাজ করছে। মরদেহের ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।"
রোহান/সা.এ.
সর্বশেষ খবর