• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৪৩ সেকেন্ড পূর্বে
আখলাকুজ্জামান
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:৫৮ দুপুর

চলনবিল পুনরুদ্ধারে মতবিনিময় সভা

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

সিরাজগঞ্জ ও পাবনা জেলাজুড়ে বিস্তৃত ১৬৩টি বিল এবং ৫৮টি নদী নিয়ে গঠিত চলনবিল পুনরুদ্ধারে গুরুদাসপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা কনফারেন্স রুমে সেন্টার ফর ইনভাইরনমেন্ট এন্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসের (সিইজিআইএস) আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময়ে উল্লেখ্যযোগ্য বিষয়গুলো হলো- ‘চলনবিলকে সচল রাখতে অগ্রাধিকার ভিত্তিতে আত্রাই, নন্দকুজা, তুলসী নদীসহ বেড়াবাড়ি, বিলসা ও কুন্দইল খাল খননের আওতায় আনতে হবে। অকেজো রেগুলেটরগুলো সচল করতে হবে। ব্রিজ-কালভার্ট সংস্কার করে উচু করতে হবে।’ সেই সাথে চলনবিলের ক্ষতি না করে শাহাজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় করার দাবিও করেন বক্তারা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের চলনবিল প্রকল্পের পরিচালক তানভিরুল হক, সিইজিআইএস এর সিনিয়র স্পেশালিষ্ট তানভির আহম্মেদ, স্পেশাল সেফগার্ড এক্সপার্ট আলমগীর হোসেন ইমন ও চলনবিল রক্ষা আন্দোলন কমিটির সদস্য সচিব ও বাপা’র যুগ্ম আহ্বায়ক এসএম মিজানুর রহমান।

এসময় রাজনৈতিক ব্যক্তিত্ব নুরুজ্জামান মিন্টু, উপজেলা কৃষি কর্মকর্তা কেএম রাফিউল ইসলাম, সিনিয়ির মৎস্য কর্মকর্তা রতন কুমার সাহা, বিএডিসি’র সহকারী প্রকৌশলী সাইদুর রহমান, চলনবিল প্রেসক্লাবের সভাপতি আলী আক্কাছ প্রমূখ বক্তব্য রাখেন।

বক্তারা আরও বলেন, ‘চলনবিল পুনরুদ্ধারে বিল ও নদীকে দখলমুক্ত করতে হবে। সেই সাথে পুকুর খনন বন্ধ করা, সোঁতিজাল, চায়না জাল ও বাদাই জাল ব্যবহার নিষিদ্ধ করাসহ সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।’

রোহান/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]