ময়মনসিংহের হালুয়াঘাটে স্বামীকে মদ্যপান করিয়ে তার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে ।
এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে মাজরাকুড়া গ্রামের মৃত আব্দুল আজিজের পুত্র মোঃ শাহজাহানের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি উপজেলার ভূবনকুড়া ইউনিয়নের কড়াইতলী গ্রামে।
ভুক্তভোগী গৃহবধু জানায়, পাঁচ বছর আগে মোঃ আব্দুল কাদেরের সাথে বিয়ে হয়। তাদের সংসারে পাঁচ বছর এক পুত্রসন্তান রয়েছে। নিজের জায়গা সম্পত্তি না থাকায় সে অন্যের বাড়ির বারান্দার একটি রুমে বসবাস করে আসছিল । ভুক্তভোগীর স্বামী একজন মাদকাসক্ত। গত রবিবার শাহজাহান ও তার স্বামী একসাথে স্থানীয় একটি গারো বাড়িতে মদপান করে । অতঃপর সন্ধ্যায় দুজন একসাথে ভুক্তভোগীর বাড়িতে যায় । তার স্বামীর অনুপস্থিতে শাহজাহান সুযোগ বুঝে তার থাকার রুমে ঢুকে মুখে হাত চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে । পরে তার ডাক চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে ধর্ষক পালিয়ে যায় ।
এ সময় অভিযুক্ত তার ব্যবহৃত মোবাইল ফোন ও জুতা ফেলে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেছে বলে জানায় গৃহবধু ।
ঘটনাটি ধামাচাপা দেয়ার জন্য স্থানীয় একটা মহল চেষ্টা চালিয়ে যাচ্ছে ।
হালুয়াঘাট থানার ওসি জালাল উদ্দিন বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি । অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে ।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর