• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৪ সেকেন্ড পূর্বে
হারুন অর রশিদ
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:৩২ বিকাল

পঞ্চগড়ে পানি ব্যবস্থাপনা কৃষকদের দুইদিন ব্যাপী প্রশিক্ষন

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

পঞ্চগড় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডর বহুবাধ এফসিডিআই প্র্রকল্পের অধীনে পঞ্চগড়ে পানি ব্যবস্থাপনা কমিটির কৃষক সদস্যদের দুইদিন ব্যাপী প্র্রশিক্ষন দেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা আলোয়াখোয়া উচ্চ বিদ্যালয়ের ডিজিটাল ল্যাব কক্ষে প্রশিক্ষন দেওয়া হয়। মূলত এফসিডিআই প্র্রকল্পের সুবিধাভোগীদের মৌসুম অনুযায়ী পানি সংরক্ষন করে তার খরা মৌসুমে সংরক্ষিত পানি সেচ কাজে ব্যবহার এবং সুইচ গেটের সুষ্ঠ ব্যবস্থাপনা বিষয়ে ব্যবস্থাপনা কমিটির সদস্যদের দক্ষ করতে এই প্রশিক্ষন দেওয়া হচ্ছে।

পঞ্চগড় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহি প্রকৌশলী আশুতোষ বর্মনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে পানি উন্নয়ন বোর্ডের রংপুর অঞ্চলের মূখ্য সম্প্রসারন কর্মকর্তা অমলেশ চন্দ্র রায় , ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্র্রকৌশলী মো. রাজু আহমেদ, ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ডর উপপ্রধান সম্প্রসারন কর্মকর্তা ও প্রকল্প কর্মসূচির কোর্স কো অর্ডনেটর রাফিউল বারী শামিম, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা অর্জুন রায় উপস্থিত থেকে কৃষকদের প্রশিক্ষন প্রদান করেন।

পানি উন্নয়ন বোর্ড সুত্রে জানা যায় এফসিডিআই প্র্রকল্পের পানি ব্যবস্থাপনা কমিটির সদস্যদের মৌসুম অনুযায়ী পানি সংরক্ষন সুইচ গেটের ব্যবহার সহ সেচ প্রকল্পে করনীয় নিয়ে উপজেলা পর্যায়ে কৃষকদের দক্ষ করতে প্র্রশিক্ষন দেওয়া হচ্ছে। যাতে এফসিডিআই প্রকল্পের সুবিধা প্রা্ন্তিক পর্যায়ে কৃষকদের দক্ষ করে গড়ে তোলার জন্য বহুবাধ এফসিডিআই প্রকল্পের ৬০ জন সুবিধাভোগী কৃষক পানি ব্যবস্থাপনা দল ডাব্লিউএমজি গ্রুপের সদস্যরা প্রশিক্ষনে অংশগ্রহন করছেন। প্রশিক্ষনে এফসিডিআই প্র্কল্পের আধুনিকায়নের জন্য বিষদ আলোচনা করা হয়।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]