রৌমারীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করেছে রৌমারী থানা পুলিশ।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত ৯.১৫ ঘটিকায় রৌমারী থানার চুলিয়ার চর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন মোঃ বাবু মিয়া (৩৫), পিতা-মৃত লেবু মিয়া, মাতা-মোছাঃ বালিকা বেগম এবং মোঃ মতলেব (৪০), পিতা-মৃত মজিবর রহমান, মাতা-মোছাঃ মোসলেমা বেগম। তারা উভয়েই চুলিয়ার চর এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, মাদকবিরোধী বিশেষ অভিযানে তাদের আটক করা হয় এবং তাদের কাছ থেকে ৩২০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সহকারী পুলিশ সুপার, রৌমারী সার্কেল মোঃ রাসেল কবির বলেন, রৌমারী থানার মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ সেপ্টেম্বর থেকে অদ্যাবধি মোট ২ হাজার ৮০০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। একই সময়ে জুয়ার বিরুদ্ধে অভিযান পরিচালনা করে বিভিন্ন জুয়ার আসর থেকে ২৮ জন জুয়াড়িকে হাতেনাতে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। মাদক ও জুয়ার মতো অপরাধের বিরুদ্ধে রৌমারী থানা পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
রোহান/সা.এ.
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর