• ঢাকা
  • ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৮ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / বিনোদন / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:৫০ দুপুর

পরীমনির জামিন বাতিল চেয়ে আবেদন

ফাইল ফটো

পা ব্যথার কারণে ঢাকার আদালতে হাজির হতে পারেননি অভিনেত্রী পরীমনি। তার অনুপস্থিতিতে মাদক মামলায় অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে আগামী ১৭ নভেম্বর নতুন দিন ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর বিচারক রবিউল আলম এ আদেশ দেন। পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত (সুরভী) সময় চেয়ে আবেদন করলে আদালত তা মঞ্জুর করে নতুন তারিখ নির্ধারণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন।

আবেদনে বলা হয়, কিছুদিন আগে পায়ে আঘাত পেয়েছিলেন পরীমনি। সম্প্রতি ব্যথা বেড়ে যাওয়ায় তার চলাফেরায় সমস্যা হচ্ছে। এ কারণে তিনি আদালতে উপস্থিত হতে পারেননি।

তবে সময়ের আবেদনের বিরোধিতা করে রাষ্ট্রপক্ষ। মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন বলেন, মামলাটি দীর্ঘদিন ধরে অভিযোগ গঠনের পর্যায়ে রয়েছে এবং পরীমনি বিভিন্ন সময়ে আদালতে অনুপস্থিত থেকে সময়ের আবেদন করছেন। এ কারণে তার জামিন বাতিল করে অভিযোগ গঠনের আদেশ দেওয়ার আবেদন করেন তিনি।

২০২১ সালের ৪ আগস্ট বনানীর বাসা থেকে পরীমনিকে আটক করে র‍্যাব। ওই সময় তার বাসা থেকে এলএসডি, আইস ও বিভিন্ন ধরনের মদ উদ্ধারের কথা জানায় আইনশৃঙ্খলা বাহিনী।

পরদিন ৫ আগস্ট র‍্যাবের পক্ষ থেকে বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে মামলা করা হয়।

তদন্ত শেষে একই বছরের ৪ অক্টোবর সিআইডির পরিদর্শক কাজী মোস্তফা কামাল তিন আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

পরে চলতি বছরের ৫ জানুয়ারি আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন আদালত।

মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, পরীমনির বাসা থেকে জব্দ করা মাদকদ্রব্যের বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। তবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের তথ্য অনুযায়ী, ২০১৯-২০ অর্থবছরে তার নামে মদজাতীয় পানীয় সেবনের লাইসেন্স দেওয়া হয়েছিল।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]