• ঢাকা
  • ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ২৭ সেকেন্ড পূর্বে
আবুল বাশার শেখ
ভালুকা, ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:৪৫ দুপুর

ময়মনসিংহে বিদ্যুতের তারে জড়িয়ে দুই ভাইয়ের মৃত্যু

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

ময়মনসিংহের ভালুকায় কৃষি জমিতে ছিঁড়ে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার খারোয়ালি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন খারোয়ালি গ্রামের মজিদ আকন্দের ছেলে ধনু আকন্দ (৬০) এবং তার চাচাতো ভাই আবদুল আজিজের ছেলে শাহাব উদ্দিন আকন্দ (৬৫)।

স্থানীয়রা জানান, সকালে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে ছিঁড়ে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন ধনু আকন্দ। তাকে উদ্ধার করতে এগিয়ে গেলে একই তারে জড়িয়ে পড়েন তার চাচাতো ভাই শাহাব উদ্দিন আকন্দ। পরে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। স্থানীয়দের সহায়তায় মরদেহ দুটি উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

নিহতদের পরিবারের অভিযোগ, দুর্ঘটনার আগে ছিঁড়ে পড়ে থাকা বিদ্যুতের তারের বিষয়ে পল্লী বিদ্যুৎ অফিসে জানানো হয়েছিল। তবে সময়মতো ব্যবস্থা না নেওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে বলে দাবি তাদের।

দুর্ঘটনার বিষয়ে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর জেনারেল ম্যানেজার (জিএম) এস এম নাসির উদ্দীন জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। বিষয়টি খতিয়ে দেখতে ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) আলীউল হাসানের নেতৃত্বে চার সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই আকস্মিক ও বেদনাদায়ক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]