• ঢাকা
  • ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৫০ সেকেন্ড পূর্বে
শাহাদুল ইসলাম সাজু
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:২৭ বিকাল

বিএনপি কার্যালয়ে চিঠিতে ৪ নেতাকে হত্যার হুমকি, আতঙ্কে নেতাকর্মীরা

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রায়কালী ইউনিয়ন বিএনপি কার্যালয়ে অজ্ঞাত চিঠি ফেলে রেখে দলের চার স্থানীয় নেতাকে হত্যার হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যায় কার্যালয় পরিষ্কার করার সময় পলিথিনে মোড়ানো খামের ভেতর থেকে চিঠিটি উদ্ধার করা হয়। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত হিসেবে চিঠিটি জব্দ করেছে। এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতাকর্মী ও এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে।

উদ্ধারকৃত চিঠিতে লাল কালিতে চার নেতার নাম উল্লেখ করে লেখা রয়েছে, ‘হত্যা করা হবে, সময় ১৫ দিন’। হুমকিপ্রাপ্ত নেতারা হলেন—রায়কালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইউ আহমেদ মোশারফ, ইউনিয়ন বিএনপির যুববিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, বিএনপি নেতা হেলাল হোসেন এবং কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম।

দলীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় রায়কালী বাজারে অবস্থিত ইউনিয়ন বিএনপি কার্যালয় পরিষ্কার করার সময় কর্মী মোজাম্মেল হক একটি খাম পান। খামটি খুলে ভেতরে পলিথিনে মোড়ানো লাল কালিতে লেখা চিরকুটটি দেখতে পান তিনি। বিষয়টি জানাজানি হলে তাৎক্ষণিকভাবে থানা পুলিশকে খবর দেওয়া হয়।

হুমকির বিষয়ে রায়কালী ইউনিয়ন বিএনপির যুববিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বলেন, লাল কালি দিয়ে হুমকি দেওয়াটা ভীতি ছড়ানোর উদ্দেশ্যে করা হতে পারে। বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক কর্মকাণ্ডে ঈর্ষান্বিত হয়ে কেউ এই হুমকি দিতে পারে। ঘটনাটি হালকাভাবে দেখার সুযোগ নেই; আমরা দোষীদের দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এম ইউ আহমেদ মোশারফ বলেন, এর আগে কখনো এমন হুমকির মুখোমুখি হতে হয়নি। আমরা এ বিষয়ে আইনি পদক্ষেপ নিচ্ছি। ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুজ্জামান বুলু জানান, পুলিশকে বিষয়টি জানানো হয়েছে এবং তারা তদন্ত করছে।

এ বিষয়ে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ জানান, সংবাদ পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে চিঠিটি জব্দ করেছে। এলাকাটিতে নজরদারি ও টহল বৃদ্ধি করা হয়েছে। ঘটনাটির পেছনে কারা জড়িত এবং এটি কোনো ধরনের নামসর্বস্ব হুমকি নাকি অন্য কোনো উদ্দেশ্যে করা হয়েছে, তা গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]