বগুড়া শহরের ঝোপগাড়ী এলাকায় শ্বশুরবাড়িতে ডেকে নিয়ে রকিবুল হাসান ওরফে বকুল (২১) নামের এক যুবককে গলা কেটে হত্যা করা হয়েছে। বুধবার দুপুর তিনটার দিকে শহরের বারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত রকিবুল হাসান বকুল বগুড়া সদর উপজেলার গোকুল ইউনিয়নের ভাসুপাড়া গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে রকিবুল হাসানকে ঝোপগাড়ী এলাকার বারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে তার শ্বশুরবাড়িতে ডেকে নেওয়া হয়। এরপর সেখানে তাকে গলা কেটে হত্যা করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম জানান, পারিবারিক কলহের জেরে নিহতের শ্যালক ও পরিবারের অন্য সদস্যরা এই হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারেন বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর