• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ১৩ সেকেন্ড পূর্বে
আক্কাস আল মাহমুদ রিদয়
বুড়িচং, কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২৬, ১১:৩১ দুপুর

প্রথমবার প্রধানমন্ত্রীর দায়িত্বে মায়ের পৈতৃক জেলা ফেনী যাচ্ছেন তারেক রহমান

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো মায়ের পৈতৃক জেলা ফেনী সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ বৃহস্পতিবার দিনব্যাপী সফরে তিনি জেলার পরশুরাম ও ফুলগাজী উপজেলায় একাধিক কর্মসূচিতে অংশ নেবেন।

ইতিমধ্যে তিনি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে ফেনীর পথে রয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানাতে মহাসড়কের কুমিল্লার বুড়িচং অংশের নিমসার বাজার এলাকায় রাস্তার দুপাশে বিএনপি নেতাকর্মী ও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের ব্যাপক উচ্ছ্বাস ও উদ্দীপনা দেখা গেছে।

তারেক রহমানের মা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পৈতৃক বাড়ি ফেনীর ফুলগাজী উপজেলার শ্রীপুর গ্রামে। এ কারণে তারেক রহমানের এবারের ফেনী সফরকে ঘিরে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে বিশেষ আগ্রহ তৈরি হয়েছে।

খালেদা জিয়া ফেনী-১ আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ফলে জেলার সঙ্গে তার পারিবারিক ও রাজনৈতিক সম্পর্ক রয়েছে। সেই ধারাবাহিকতায় তারেক রহমানের সফরকেও স্থানীয় বিএনপি নেতাকর্মীরা তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন।

সফরকে কেন্দ্র করে ফেনী শহর থেকে পরশুরাম ও ফুলগাজীর বিভিন্ন এলাকায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি ও উৎসাহ দেখা গেছে। সফর সফল করতে স্থানীয় পর্যায়ে বিভিন্ন কর্মসূচি ও সাংগঠনিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন বলেন, প্রধানমন্ত্রীর এ সফর দলীয় নেতাকর্মীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি জেলার দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা, উন্নয়ন ও জনদাবির বিষয়েও মানুষের বিশেষ প্রত্যাশা রয়েছে।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]