নাটোরের গুরুদাসপুরে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয় এবং প্রবীণদের হাতে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’ প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার সকাল ১০টায় গুরুদাসপুর উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে একটি র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা কনফারেন্স রুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সেলিম আকতার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস, রবিউল ইসলাম ও সাংবাদিক আলী আক্কাছ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম। আলোচনা সভা শেষে ইউএনও ফাহমিদা আফরোজ প্রবীণদের হাতে নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন।
বক্তারা বলেন, প্রবীণদের বোঝা মনে না করে সম্পদ হিসেবে গণ্য করতে হবে এবং সন্তানদের মতো তাদের সেবাশুশ্রূষা করতে হবে। তাদের সঙ্গে মিষ্টি ভাষায় ভালো আচরণ করার পাশাপাশি শ্রদ্ধা ও ভালোবাসায় প্রবীণদের জীবন ভরিয়ে দেওয়ার আহ্বান জানান বক্তারা।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর