ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সিরাজগঞ্জের উল্লাপাড়া বলাই সিমলা দাখিল মাদ্রাসায় পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১অক্টোবর) দুপুর ১২টার দিকেউপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের বলাই সিমলা দাখিল মাদ্রাসায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
বলাই সিমলা দাখিল মাদ্রাসার সভাপতি আরিফুল ইসলামের সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন, রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নওজেশ আলী নায়েব, রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি খন্দকার তৌহিদুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, যুবদলের সাবেক সভাপতি আব্দুল আলীম, সলঙ্গা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব হোসাইন, উনুখাঁ পাগলা পীর উচ্চ বিদ্যালয়ের সাবেক অভিভাবক সদস্য মো. হামিদুর রহমান এবং চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব আব্দুল আজিজ।
কর্মসূচিতে বক্তারা বলেন, ‘নিজ পরিবেশ পরিষ্কার করি, ডেঙ্গুমুক্ত বাংলাদেশ গড়ি’ এই লক্ষ্যকে সামনে রেখে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যেতে হবে। ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের ওপর নির্ভর না করে ব্যক্তি, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
এ সময় শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নেন।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর