• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ১৩ সেকেন্ড পূর্বে
আরিফ জাওয়াদ
ঢাবি প্রতিনিধি
প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২৬, ০৮:০৩ রাত

৪৯তম বিসিএসে বাদ পড়াদের গেজেটভুক্তির দাবিতে ডাকসুর বিক্ষোভ

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

৪৯তম বিসিএসের সুপারিশপ্রাপ্ত হয়েও চূড়ান্ত গেজেট থেকে বাদ দেওয়ার প্রতিবাদ এবং তাদের পুনরায় গেজেটভুক্তির দাবিতে বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। বাদ পড়াদের আগামী ১২ অক্টোবরের যোগদানের আগেই পুনর্বিবেচনার দাবি জানিয়েছে ছাত্র সংসদটি। এ দিকে বাদ পড়া ৪৬ জনের নিয়োগের গেজেট আগামী সোমবার (৫ অক্টোবর) প্রকাশ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজ দফতরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী। মন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘রাজনৈতিক পরিচয়ের কারণে কারও প্রতি কোনো ধরনের বৈষম্য করা হবে না। বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার অঙ্গীকার করেছে সরকার। রাজনৈতিক পরিচয়ের কারণে কাউকে বৈষম্যের শিকার হতে হবে না।’

সোমবারের মধ্যে বাকিদের গেজেট প্রকাশ হবে উল্লেখ করে তিনি বলেন, ‘গেজেট প্রকাশের আগে প্রয়োজনীয় কিছু প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এরপর সোমবার বাদ পড়া ৪৬ জনের নিয়োগের গেজেট প্রকাশ করা হবে।’

এ দিকে দুপুরে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসবে দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ডাকসু ভবনের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। এতে গেজেট থেকে বাদ পড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন বেলাল ও রেদওয়া আহমেদ তাহমিদ, ডাকসুর ভিপি সাদিক কায়েম, এজিএস মহিউদ্দিন খানসহ ডাকসু ও বিভিন্ন হল সংসদের প্রতিনিধিরা বক্তব্য দেন। এ সময় তারা বাদ পড়াদের গেজেটভুক্ত করে ১২ অক্টোবরের মধ্যে গেজেটের দাবি জানান।

এর আগে গত বছরের ১১ নভেম্বর ৪৯তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের বিভিন্ন পদে ৬৮৩টি শূন্য পদের বিপরীতে ৬৬৮ জনকে নিয়োগের জন্য সাময়িকভাবে মনোনয়ন দেওয়া হয়েছিল। গত বুধবার সাময়িকভাবে মনোনীত প্রার্থীদের বাংলাদেশ সিভিল সার্ভিসের (সাধারণ শিক্ষা) ক্যাডারে নিয়োগ দেয় সরকার। এতে ৬১১ জনকে নিয়োগ দেয়া হলে, বাদ পড়ে ৫৭ জন।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]