• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ২০ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / বিনোদন / বিস্তারিত
বিনোদন ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২৬, ১১:১৮ রাত

মুক্তির আগেই ৫০ কোটির দোরগোড়ায় ‘দৃশ্যম ৩’

ছবি: সংগৃহীত

অজয় দেবগনের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’ (দৃশ্যম ৩) মুক্তি পাচ্ছে আগামীকাল। তবে প্রেক্ষাগৃহে আসার আগেই বক্স অফিসে শক্ত অবস্থান তৈরি করেছে জনপ্রিয় এই থ্রিলার ফ্র্যাঞ্চাইজির শেষ কিস্তি। অগ্রিম টিকিট বিক্রির পরিসংখ্যান বলছে, মুক্তির প্রথম দিনেই বড় ধরনের আয় করতে যাচ্ছে ছবিটি।

ট্রেড অ্যানালিস্টদের প্রাথমিক ধারণা অনুযায়ী, মুক্তির দিন ভারতে ছবিটির নেট আয় ৫০ কোটি রুপির ঘরে পৌঁছাতে পারে। যদি বর্তমান বুকিং প্রবণতা বজায় থাকে, তাহলে এটি ২০২৫-২৬ সময়কালের হিন্দি সিনেমাগুলোর মধ্যে অন্যতম বড় ওপেনিংয়ের রেকর্ড গড়তে পারে।

বৃহস্পতিবার সকাল পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, ‘দৃশ্যম ৩’-এর অগ্রিম টিকিট বিক্রির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১৯ কোটি ৭৫ লাখ রুপিতে। মুক্তির দিন দেশজুড়ে ১২ হাজারের বেশি শো প্রদর্শনের পরিকল্পনা রয়েছে। ধারণা করা হচ্ছে, প্রথম দিনেই কয়েক লাখ দর্শক হলে গিয়ে সিনেমাটি দেখবেন।

ট্রেডভিত্তিক ওয়েবসাইট Sacnilk-এর তথ্য অনুযায়ী, ভারতে ব্লক সিটসহ প্রথম তিন দিনের অগ্রিম বুকিং থেকে ছবিটির গ্রস আয় ৩৬ কোটি ২৫ লাখ রুপি ছাড়িয়েছে। ফলে মুক্তির আগেই ছবিটি বক্স অফিস বিশ্লেষকদের আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে।

শুধু ভারতেই নয়, আন্তর্জাতিক বাজারেও ‘দৃশ্যম ৩’ নিয়ে দেখা যাচ্ছে ব্যাপক আগ্রহ। বিভিন্ন দেশের প্রেক্ষাগৃহে মুক্তির প্রথম দিনের জন্য ৩ কোটির বেশি রুপির প্রি-সেলস হয়েছে। সপ্তাহান্তের অগ্রিম বুকিং মিলিয়ে বিদেশি বাজারে গ্রস আয় ৫ কোটি রুপির সীমা অতিক্রম করেছে। সব মিলিয়ে বিশ্বব্যাপী অগ্রিম টিকিট বিক্রি থেকেই ছবিটি ৫০ কোটির মাইলফলকের কাছাকাছি পৌঁছে গেছে।

প্রথম দিনের সম্ভাব্য আয়ের দিক থেকে চলতি বছরের আলোচিত কয়েকটি ব্যবসাসফল চলচ্চিত্রকেও ছাড়িয়ে যেতে পারে ‘দৃশ্যম ৩’। বক্স অফিস বিশ্লেষকদের মতে, রহস্য-রোমাঞ্চে ভরপুর এই ফ্র্যাঞ্চাইজির প্রতি দর্শকদের দীর্ঘদিনের আগ্রহ এবং আগের দুটি কিস্তির জনপ্রিয়তাই নতুন ছবিটির প্রতি এমন উন্মাদনা তৈরি করেছে।

অভিষেক পাঠক পরিচালিত ‘দৃশ্যম ৩’-এ অজয় দেবগন ছাড়াও আগের কিস্তির বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ অভিনেতা ফিরে এসেছেন। ফলে বিজয় সালগাঁওকরের গল্পের চূড়ান্ত পরিণতি দেখতে মুখিয়ে আছেন দর্শকরা। এখন দেখার বিষয়, মুক্তির পর দর্শকপ্রতিক্রিয়া ও বক্স অফিসের বাস্তব চিত্র প্রত্যাশার সঙ্গে কতটা মিল খুঁজে পায়।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]