নড়াইলের কালিয়ায় মাদকবিরোধী পৃথক অভিযান চালিয়ে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হলেন- লাদেন শেখ (২৩), রাজিব শেখ (৩১) ও মোক্তার মোল্যা (২৩)।
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে উপজেলার পিরোলী ইউনিয়নের শীতলপাটি ও বুড়িখালি এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদেরকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, শীতলপাটি এলাকার সাকু শেখের ছেলে লাদেন শেখকে তার নিজ বাড়ির উঠান থেকে সাত পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। অন্যদিকে একই ইউনিয়নের বুড়িখালি এলাকার মনা শেখের ছেলে রাজিব শেখকে নিজ ঘরে ইয়াবা প্যাকেটজাত করার সময় ৩৮ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তার সহযোগী হিসেবে একই এলাকার মৃত ইদ্রিস মোল্যার ছেলে মোক্তার মোল্যাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে কালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বলেন, ‘গত রাতে পৃথক অভিযান চালিয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর