• ঢাকা
  • ঢাকা, রবিবার, ০৪ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ২২ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / বিনোদন / বিস্তারিত
বিনোদন ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২৬, ১২:৩৬ দুপুর

বিমান দুর্ঘটনায় জনপ্রিয় অভিনেতার মর্মান্তিক মৃত্যু

ছবি: সংগৃহীত

বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ‘দ্য কল অফ দ্য ওয়াইল্ড’ সিনেমায় অভিনয় করা ইসরায়েলি অভিনেতা গাই কাপুলনিক। মাত্র ৪৬ বছর বয়সে তাঁর আকস্মিক মৃত্যুতে শোক নেমে এসেছে বিনোদন অঙ্গনে।

ক্যালিফোর্নিয়া পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিমান দুর্ঘটনায় নিহত দুই ব্যক্তির একজন হিসেবে গাই কাপুলনিককে শনাক্ত করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত বৃহস্পতিবার এক ইঞ্জিনের অ্যারোনিকা চ্যাম্পিয়ন বিমানটি দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হেস্পেরিয়ায় একটি প্রত্যন্ত মাঠে বিধ্বস্ত হয়। দুর্ঘটনাস্থলটি লেক অ্যারোহেডের উত্তরে। এতে গাই কাপুলনিকের সঙ্গে ৩৩ বছর বয়সী টেইলর লাস্কাও নিহত হন।

গাই কাপুলনিক ইসরায়েলি নাগরিক ছিলেন। অভিনয়ের পাশাপাশি তিনি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীতেও দায়িত্ব পালন করেছেন। সংবাদমাধ্যমটির দাবি, তিনি দেশটির অভিজাত ৬৬৯ অনুসন্ধান ও উদ্ধারকারী ইউনিটের সদস্য ছিলেন।

প্রতিবেদন অনুযায়ী, কাপুলনিক লস অ্যাঞ্জেলেসে বসবাস করতেন। অভিনয়ের পাশাপাশি তিনি সেখানে ফ্লাইট প্রশিক্ষক হিসেবেও কাজ করতেন।

‘দ্য কল অফ দ্য ওয়াইল্ড’সহ বিভিন্ন চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পাওয়া এই অভিনেতার আকস্মিক মৃত্যুতে সহকর্মী ও ভক্তদের মধ্যে শোক নেমে এসেছে। তাঁর মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে শোক ও শ্রদ্ধা জানিয়েছেন।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]