• ঢাকা
  • ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ৮ সেকেন্ড পূর্বে
জাহাঙ্গীর আলম ভুঁইয়া
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২৬, ১২:০৯ রাত

শান্তিপুর নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন একজনকে জরিমানা, অপর জনকে কারাদণ্ড

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ইজারা বিহীন শান্তিপুর নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একজনকে জরিমানা, অপর জনকে কারাদণ্ড দেয়া হয়েছে।

রবিবার (৪অক্টোবর) দুপুরে উপজেলা বাদাঘাট ইউনিয়নের যাদুকাটা ও একেই উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের শান্তিপুর নদীতে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বি এম এস আর আলিফ।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, যাদুকাটা নদীতে ঘাগটিয়া আদর্শ গ্রাম সংলগ্ন এলাকায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। এসময় উপস্থিত গ্রামবাসীদের অবৈধ বালু উত্তোলনের বিষয়ে সতর্ক করা হয়। তৎপরবর্তীতে শান্তিপুর নদীর পাড় কেটে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগের ভিত্তিতে শান্তিপুর নদীর উত্তর পাড়ে অভিযান পরিচালনা করা হয় এবং মোবাইল কোর্টের মাধ্যমে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর অধীনে লাল মিয়া (৫৪)-কে ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও হোসেন আলী (২২)-কে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অভিযান পরিচালনায় সহযোগিতা করেন তাহিরপুর থানার পুলিশ সদস্যবৃন্দ।

তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বি এম এস আর আলিফ এর সত্যতা নিশ্চিত করে জানান, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে তাহিরপুর উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]