• ঢাকা
  • ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ২ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / বিনোদন / বিস্তারিত
বিনোদন ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২৬, ১২:২৮ দুপুর

পুরোনো দল ছেড়ে নতুন দলে যোগ দিলেন বাংলার জনপ্রিয় অভিনেত্রী

ছবি: সংগৃহীত

জনপ্রিয় অভিনেত্রী ও সাবেক তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সদস্য কোয়েল মল্লিক বিজেপিতে যোগ দিয়েছেন। রাজ্যসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ার একদিন পর সোমবার (৫ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, বিজেপির পশ্চিমবঙ্গের সাধারণ সম্পাদক শশী অগ্নিহোত্রী কোয়েল মল্লিককে দলে স্বাগত জানান। একইসঙ্গে তিনি জানান, সোমবারই রাজ্যসভা আসনের জন্য মনোনয়নপত্র জমা দেবেন এই অভিনেত্রী।

বিজেপির রাজ্য কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে কোয়েল মল্লিক বলেন, সংসদের উচ্চকক্ষের সদস্য হওয়ার সুযোগ পাওয়া এবং মানুষের কল্যাণে কাজ করার সুযোগকে তিনি সম্মানের বলে মনে করেন।

তিনি বলেন, পশ্চিমবঙ্গে বিজেপির নেতৃত্বাধীন সরকারের উন্নয়নমূলক উদ্যোগের অংশ হতে চান। রাজ্যসভায় মনোনয়নের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।

এর আগে কোয়েল মল্লিক তৃণমূল কংগ্রেসের মনোনীত রাজ্যসভার সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। চলতি বছরের ৬ এপ্রিল থেকে ১৬ জুলাই পর্যন্ত তিনি রাজ্যসভার সদস্য ছিলেন। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূলের ফলাফল খারাপ হওয়ার পর তিনি দলটির রাজ্যসভা সদস্যপদ থেকে পদত্যাগ করেন।

তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া নিয়ে সমালোচনার বিষয়ে কোয়েল বলেন, সমালোচকদের নিজেদের হতাশা থেকেই হয়তো এমন মন্তব্য আসছে। তবে তাদের প্রতি তার কোনো ক্ষোভ নেই বলেও জানান তিনি।

কোয়েল আরও বলেন, পশ্চিমবঙ্গের নতুন সরকার রাজ্যের প্রতিভাবান মানুষদের ধরে রাখা এবং কর্মসংস্থানের মাধ্যমে তাদের রাজ্য ছাড়ার প্রবণতা কমাতে বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। এসব উদ্যোগে তিনি অবদান রাখতে চান।

সামাজিক যোগাযোগমাধ্যমে বাড়তে থাকা নেতিবাচকতার কারণ নিয়েও মন্তব্য করেন এই অভিনেত্রী। তার মতে, মানুষের মধ্যে কাজের অভাবই সামাজিক যোগাযোগমাধ্যমে বাড়তে থাকা বিষাক্ত পরিবেশের অন্যতম কারণ।

তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া তার ভুল সিদ্ধান্ত ছিল কি না—এমন প্রশ্নের জবাবে কোয়েল বলেন, রাজনৈতিক দলগুলোর কাজের ধরন ও মানুষের জন্য কাজ করার পদ্ধতি ভিন্ন হতে পারে। এখন যে দলে তিনি যোগ দিয়েছেন, পশ্চিমবঙ্গের মানুষের কল্যাণে গত কয়েক মাসে সেই দল বিভিন্ন উদ্যোগ নিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

আগামী ১৬ অক্টোবর উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড ও পশ্চিমবঙ্গ মিলিয়ে মোট ১২টি রাজ্যসভা আসনে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পশ্চিমবঙ্গ বিধানসভায় বিজেপির স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা থাকায় রাজ্যসভা নির্বাচনে কোয়েল মল্লিকের জয় অনেকটাই নিশ্চিত বলে মনে করা হচ্ছে।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]