• ঢাকা
  • ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ১ সেকেন্ড পূর্বে
হারুন অর রশিদ
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২৬, ০১:২০ দুপুর

পঞ্চগড়ে উপসহকারী কৃষি কর্মকর্তার বিরুদ্ধে গাফিলতির অভিযোগ

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আসাদুজ্জামান সরকারের বিরুদ্ধে দায়িত্ব পালনে চরম গাফিলতির অভিযোগ তুলেছেন স্থানীয় প্রান্তিক কৃষকরা। নিয়মিত কৃষক গ্রুপের সঙ্গে সভা না করা, ফসলের রোগবালাইয়ে পরামর্শ না দেওয়া এবং মাঠ পর্যায়ে অনুপস্থিত থাকার অভিযোগে কৃষকদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।

কৃষি বিভাগের নিয়ম অনুযায়ী, একজন উপসহকারী কৃষি কর্মকর্তাকে সপ্তাহে পাঁচ কর্মদিবসের মধ্যে একদিন উপজেলা অফিসে সাপ্তাহিক সভা, একদিন প্রদর্শনী ক্ষেত তদারকি এবং বাকি তিন দিন কৃষক গ্রুপের সদস্যদের সঙ্গে মাঠ পর্যায়ে আলোচনা ও পরামর্শ প্রদানের কথা। তবে বড়শশী ইউনিয়নের চিলাপাড়া, ডাঙ্গাপাড়া, কোনাবালাপাড়া, সর্দারপাড়া, বালাপাড়া, মায়াপাড়া, অমরখানা ও সবুজপাড়া গ্রামের কৃষকদের অভিযোগ, গত ছয় বছর ধরে দায়িত্বরত আসাদুজ্জামানকে তারা নিয়মিত এলাকায় দেখেন না।

মায়াপাড়া গ্রামের কৃষক তরিকুল ইসলাম জানান, তিনি ২২ বিঘা জমিতে ধান ও সবজি চাষ করলেও কখনো এই কর্মকর্তার দেখা পাননি বা কোনো পরামর্শও পাননি। একই অভিযোগ করেন অমরখানা গ্রামের বাবুল হোসেন ও মায়াপাড়া গ্রামের আব্দুল জলিল। দুলাল ইসলাম নামের এক কৃষক তার পোকা আক্রান্ত ধানক্ষেত দেখিয়ে বলেন, ফসলের ব্যাপক ক্ষতি হলেও কৃষি কর্মকর্তার কোনো খোঁজ পাওয়া যায়নি। এছাড়া আনারুল ইসলাম ও মঞ্জুরুল ইসলামসহ একাধিক কৃষক জানান, পরামর্শের অভাবে তারা সঠিক নিয়মে সার ও কীটনাশক ব্যবহার করতে পারছেন না, যার ফলে ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আসাদুজ্জামান সরকার বলেন, ‘অনেক কৃষক আমাকে চিনতে না পারলেও যারা যোগাযোগ করেন, তাদের আমি পরামর্শ দেই। আমার বিরুদ্ধে আনা অভিযোগগুলো মিথ্যা।’

এ বিষয়ে বোদা উপজেলা কৃষি কর্মকর্তা রাশেদুন্নবী রাশেদ বলেন, ‘কৃষকদের অভিযোগের বিষয়টি আমরা অবগত হয়েছি। অভিযুক্ত উপসহকারী কৃষি কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত করে বিধিমোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।’

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]