• ঢাকা
  • ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ১ সেকেন্ড পূর্বে
জান্নাতুল বিশ্বাস
নড়াইল প্রতিনিধি
প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২৬, ০১:৫৫ দুপুর

নড়াইলে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাইয়ের ঘটনায় প্রধান আসামিসহ গ্রেপ্তার ২

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার পুটিমারী বাজার এলাকায় পুলিশের ওপর হামলা ও হাতকড়াসহ আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৬) ভাটিয়াপাড়া ক্যাম্প। গ্রেপ্তারকৃতরা হলেন মামলার প্রধান আসামি এসকেন শেখ (৩৫) ও তার ভাই নয়ন শেখ (২২)।

রোববার (৪ অক্টোবর) রাত ৩টার দিকে গোপালগঞ্জের কাশিয়ানী থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। যশোর ক্যাম্পের মেজর ফজলে রাব্বি প্রিন্সের নেতৃত্বে এসআরবির একটি দল এ অভিযান পরিচালনা করে। পরে গ্রেপ্তার দুই ভাইকে নড়াগাতী থানায় হস্তান্তর করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, পুটিমারী গ্রামের বাবলু শেখের ছেলে এসকেন শেখ একটি অস্ত্র ও নয়টি মাদক মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি। গত ২২ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে নড়াগাতী থানার উপ-পরিদর্শক (এসআই) মুরাদ হোসেন ও হাসান পুটিমারী এলাকা থেকে এসকেন শেখকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হন। এসময় এসকেন শেখ, তার ভাই নয়ন ও বাবা বাবলু শেখসহ অন্যরা পুলিশের ওপর হামলা চালায়। একপর্যায়ে পুলিশের হাতে থাকা হ্যান্ডকাফসহ এসকেনকে ছিনিয়ে নেওয়া হয়।

হামলায় এসআই মুরাদ হোসেনের হাত, পিঠ ও ঘাড়ে লাঠি দিয়ে আঘাত করা হয়। আহত পুলিশ কর্মকর্তা মুরাদকে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। ঘটনার পরদিন সকালে পুটিমারী ঈদগাহের সামনে থেকে ভাঙা হাতকড়াটি উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকে এসকেনসহ তার পরিবারের সদস্যরা আত্মগোপনে চলে যান।

নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন আলী জানান, পুলিশের ওপর হামলার ঘটনায় এসকেন শেখসহ ২৩ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। প্রধান আসামি এসকেন ও তার ভাই নয়নকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হবে এবং অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]