শিক্ষকদের পাশে দাঁড়ানো, পেশার সুরক্ষা, মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গড়ে তোলায় ৬০ বছর”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ সোমবার জয়পুরহাটে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস–২০২৬ উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে জয়পুরহাট উপজেলা পরিষদে এসে শেষ হয়। সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ আল-মামুন মিয়া, জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, জেলা শিক্ষা অফিসার মোঃ আযিযুল হাকিম, উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান প্রমূখ।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষিকা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা শিক্ষকদের পেশাগত মর্যাদা, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিতকরণ এবং শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, শিক্ষকরা জাতি গঠনের অন্যতম প্রধান কারিগর; তাঁদের সম্মান ও মর্যাদা সমুন্নত রেখে একটি জ্ঞানভিত্তিক, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর