দেশীয় ফলের চাহিদা মেটাতে এবং পরিবেশের ভারসম্য রক্ষা করতে পঞ্চগড়ে শিশু শিক্ষার্থীদের মাঝে দেশীয় ফল গাছের চারা বিতরন করা হয়েছে। সোমবার (০৫ অক্টোবর) দুপুরে পঞ্চগড় সদর উপজেলা ডোকরোপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নগড় রূপান্তর ফাউন্ডেশনের উদ্যোগে শতাধিক শিশু শিক্ষার্থীদের মাঝে দেশীয় ফলজ গাছের চারা বিতরন ।
সংগঠনটির চেয়ারম্যান ও যুবদল নেতা হায়াতুন আলম শিক্ষার্থীদের হাতে এসব চারা তুলে দেন। এ সময় সংগঠনটির আহ্বায়ক জয়নাল আবেদিন সদস্য ইয়াসিন, লিয়াকত আলী, রনি সহ বিদ্যালয়টির শিক্ষিকারা উপস্থিত ছিল। সংগঠনটির উদ্যোগে এর আগেও পঞ্চগড় পৌর এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় এক হাজার চারা বিতরন করা হয়।
চারা বিতরনের আগে হায়তুন আলম শিশু শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন তোমরাই আগামি দিনের ভবিষ্যৎ আগামি দিনে একটি নতুন সমৃদ্ধশালী বাংলাদেশ গড়বে এই শিশুরাই। বর্তমানে ডেঙ্গু বিষয়ে শিশুদের সচেতন করে তিনি বাড়ির আশা পাশ পরিস্কার রাখা সহ ডেঙ্গু মোকাবেলার নানা দিক তুলে ধরে শিশু শিক্ষার্থীদের সচেতন করেন সেই সাথে গাছের চারাগুলো বাড়িতে রোপন করে চারা লালন পালনের জন্য উপদেশ দেন হায়াতুন আলম।
কুশল/সাএ
সর্বশেষ খবর