• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ২২ সেকেন্ড পূর্বে
আবু হাসান শেখ
কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২৬, ০৩:১৪ দুপুর

নীলফামারীতে বালু লুটের দায়ে দুই চালককে জরিমানা ও কারাদণ্ড

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

নীলফামারীর কিশোরগঞ্জে বালু উত্তোলনের সময় দুই মাহেন্দ্র ট্রলি চালককে আটক করে দুই লাখ টাকা জরিমানা ও অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জব্দকৃত ট্রলি দুটি নিলামে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে এবং অবৈধভাবে বালু উত্তোলনের স্থানটি খাস জমি হিসেবে ঘোষণা করা হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন—উপজেলার নিতাই বানিয়াপাড়া গ্রামের সাবুলের ছেলে রায়হান (২৫) ও একই গ্রামের আশিদুলের ছেলে লিটন (২৪)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নিতাই গাংবের এলাকায় অভিযান চালিয়ে বালু লুটের সময় দুটি মাহেন্দ্র ট্রলিসহ ওই দুই চালককে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের এই দণ্ড প্রদান করা হয়।

অভিযান পরিচালনাকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বালু লুটের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]