• ঢাকা
  • ঢাকা, বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ৪ সেকেন্ড পূর্বে
জান্নাতুল বিশ্বাস
নড়াইল প্রতিনিধি
প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২৬, ১২:১৮ রাত

নড়াইলে ইয়াবা গাঁজাসহ ৪ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড 

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

নড়াইল সদর উপজেলার দুর্গাপুর এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ ৪ যুবককে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালতে (মোবাইল কোর্ট) অপরাধ স্বীকার করায় তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এক প্রেস ব্রিফিং এ তথ্য জানানো হয়েছে। এর আগে সকালে সদর উপজেলার দুর্গাপুরে সালাউদ্দিন খান মান্নার বসতঘর ও দুর্গাপুর রেলব্রিজের নিচ থেকে তাদের আটক করা হয়।

সাজাপ্রাপ্তরা হলেন— সদর উপজেলার দুর্গাপুর গ্রামের মোহাম্মদ আলী খানের ছেলে সালাউদ্দিন খান মান্না (২৯), একই গ্রামের মুনসুর খানের ছেলে আকাশ খান (২৯), একই গ্রামের নান্নু মোল্লার ছেলে মো. চয়ন (২১), ডুমুরতলা গ্রামের জিয়ারুল রহমানের ছেলে শাওন মোল্লা (৩২)।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে সদরের দুর্গাপুর এলাকায় অভিযান চালিয়ে সালাউদ্দিন খান মান্না, আকাশ খান, চয়ন ও শাওন মোল্লাকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১০ পিস ইয়াবা ও ৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এর মধ্যে সালাউদ্দিনের কাছ থেকে ৪ পিস, শাওনের কাছ থেকে ২ পিস, আকাশের কাছ থেকে ২ পিস এবং চয়নের কাছ থেকে ২ পিস ইয়াবা ও ৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

আটকের পর পরিদর্শক মো. আব্দুল মান্নান ও উপ-পরিদর্শক শেখ আব্বাস উদ্দিন মোবাইল কোর্ট মামলায় প্রসিকিউশন দাখিল করেন। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুবেল শেখ আসামিদের অপরাধ স্বীকারোক্তির ভিত্তিতে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দেন।

রায়ে সালাউদ্দিন খান মান্নাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা, শাওন মোল্লাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা, আকাশ খানকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা এবং মো. চয়নকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়।

চারজনের কাছ থেকে মোট ২ হাজার টাকা আদায় করা হয়েছে। পরে দণ্ডপ্রাপ্তদের সাজা পরোয়ানামূলে জেলা কারাগারে পাঠানো হয়েছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]