নড়াইলের লোহাগড়া উপজেলায় সাপের কামড়ে মো. পলাশ মোল্যা (৫০) নামে এক কৃষককের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) চিকিৎসাধীন অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। পরে রাতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। এর আগে বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার জয়পুর ইউনিয়নের পার আমডাঙ্গা বিলে পাটখড়ি আনতে গেলে তাকে সাপে কামড় দেয়।
স্থানীয় ও স্বজন সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে বাড়ির পাশের বিলে শুকনো পাটখড়ি আনতে যান পলাশ মোল্যা। এ সময় পাটখড়ির ওপরে থাকা একটি বিষধর সাপ তাকে ছোবল দেয়। সাপে কাটার বিষয়টি স্থানীয়দের জানালে তারা পলাশকে পাশের ভাটিয়াপাড়ার কৃষ্ণপুর এলাকার এক ওঝার বাড়িতে নিয়ে যান। সেখানে ওঝা ঝাড়ফুঁক ও চিকিৎসা দেওয়ার পর শরীর থেকে বিষ নেমে গেছে বলে তাকে বাড়িতে নিয়ে যেতে বলেন। বাড়ি ফেরার পথে স্বজনরা ভাটিয়াপাড়া বাজারের একটি দোকান থেকে তাকে গরম দুধ পান করান। এরপর তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রæত গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানেও তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে চিকিৎসকের পরামর্শে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় পলাশ মোল্যার মৃত্যু হয়।
এরপর স্বজনরা পলাশের মরদেহ লোহাগড়া আমডাঙ্গা গ্রামে নিজ বাড়িতে নিয়ে আসেন। পরে রাতে মরহুমের জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে পরিবার ও স্থানীদের মধ্যে শোকের ছায়া নেমে এসছে।#
সাজু/নিএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর