• ঢাকা
  • ঢাকা, বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ১৩ সেকেন্ড পূর্বে
আবুবকর সম্পদ
জবি প্রতিনিধি
প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২৬, ১২:১১ দুপুর

প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য চূড়ান্ত মনোনীত হয়েছে জবির ১৬ শিক্ষার্থী 

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৯, ২০২০ ও ২০২১-এর জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ১৬ শিক্ষার্থী চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন। সোমবার (৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) প্রকাশিত তালিকায় তাদের নাম উঠে আসে।

ইউজিসির তালিকা অনুযায়ী, ২০১৯ সালের স্বর্ণপদকের জন্য জবির ছয় শিক্ষার্থী মনোনীত হয়েছেন। তারা হলেন—হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের মো. সাগর ইসলাম, পরিসংখ্যান বিভাগের মো. ইসমাইল হোসাইন রিদয়, ইসলামিক স্টাডিজ বিভাগের সুরাইয়া বিনতে রফিক, অর্থনীতি বিভাগের মিতু রানী রায়, আইন বিভাগের মাহমুদা আমির ইভা এবং মাইক্রোবায়োলজি বিভাগের শারমিন আক্তার। তারা সবাই ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

২০২০ সালের জন্য মনোনীত পাঁচজন হলেন—শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (IER) অনুরাধা পাল, মার্কেটিং বিভাগের মো. নয়ন হোসাইন, গণিত বিভাগের তাসলিমা আক্তার, লোকপ্রশাসন বিভাগের মাহাবুবুল আলম এবং উদ্ভিদবিজ্ঞান বিভাগের মো. আনিক মিয়া। তারা ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

অন্যদিকে, ২০২১ সালের জন্য মনোনীত পাঁচ শিক্ষার্থী হলেন—ইংরেজি বিভাগের রুনা আক্তার, পরিসংখ্যান বিভাগের রেহানা আক্তার তামিম, নৃবিজ্ঞান বিভাগের লায়লা নিগার তানভী, আইন বিভাগের হামিদা সুলতানা এবং ফার্মেসি বিভাগের মৌসুমি আক্তার মিতু। তারা ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয় পর্যায়ে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের উৎসাহিত ও স্বীকৃতি দিতে ইউজিসি প্রধানমন্ত্রী স্বর্ণপদক প্রবর্তন করে। ২০০৫ সাল থেকে দেওয়া এ পদক স্নাতক বা স্নাতকোত্তর পর্যায়ে নিজ নিজ অনুষদে সর্বোচ্চ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের দেওয়া হয়ে থাকে। এবার প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৯, ২০২০ ও ২০২১-এর জন্য দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে মোট ৪৬৯ শিক্ষার্থী মনোনীত হয়েছেন।

উল্লেখ্য, এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে চারটি শিক্ষাবর্ষের জন্য মোট ২৯ শিক্ষার্থীকে প্রাথমিকভাবে মনোনীত করা হয়েছিল। তবে তিনটি শিক্ষাবর্ষে ইউজিসির চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির ১৬ শিক্ষার্থী।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]