• ঢাকা
  • ঢাকা, বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ১৩ সেকেন্ড পূর্বে
মোঃ মনিরুজ্জামান
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২৬, ০৭:৩৯ বিকাল

ভূরুঙ্গামারীতে আদর্শ শিক্ষক ফেডারেশনের শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

শিক্ষক সমাজের উন্নতি, দেশ ও জাতির উন্নতি - প্রতিপাদ্যে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন ভূরুঙ্গামারী উপজেলা শাখার আয়োজনে ভূরুঙ্গামারী ফাজিল মাদ্রাসা হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন ভূরুঙ্গামারী উপজেলা শাখার সভাপতি মাওলানা মো: রুহুল আমিন হামিদীর সভাপতিত্বে এতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুড়িগ্রাম জেলা জামায়াতের আমির মো: আজিজুর রহমান সরকার প্রধান অতিথি ছিলেন। ভূরুঙ্গামারী উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো: আনোয়ার হোসেন বিশেষ অতিথি ছিলেন।

অন্যান্যের মধ্যে সাবেক প্রধান শিক্ষক ও ভূরুঙ্গামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ফেরদৌস হোসেন এবং ভূরুঙ্গামারী ফাযিল মাদ্রাসার সহ:অধ‍্যাপক (আরবি) ও ইসলামি আলোচক মাওলানা মাহবুবুল আলম বক্তব্য রাখেন।

সমাবেশে বক্তব্যরা বলেন, শিক্ষক সমাজ আজ অবহেলা। তাদের ন্যায্য দাবি পূরণ করা হচ্ছে না। তারা স্বতন্ত্র ইবতেদায়ী শিক্ষা ও বেসরকারি শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করা এবং বেসরকারি শিক্ষকদের দ্রুত নবম পে-স্কল অনুযায়ী বেতন ভাতা প্রদানের দাবি জানান।

জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা আমির মো: আজিজুর রহমান সরকার বলেন, শিক্ষকদের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠা এবং বৈষম্য দূর করতে হবে। অপরদিকে আগামী দিনের নেতৃত্ব তৈরি করতে শিক্ষকদের অগ্রণী ভুমিকা পালন করতে হবে। তিনি আরও বলেন, দেশ থেকে এক ফ্যাসিস্টের পতন হয়েছে অপরদিকে আরেক ফ্যাসিস্টের জন্ম হয়েছে। বর্তমান সরকার যে লাইনে চলছে তাতে তারা বেশিদিন ক্ষমতায় থাকতে পারবে না। এছাড়ও তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধিতর জনদুর্ভোগের বিষয়টি তুলে ধরেন।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]