আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংক গ্রুপের ২০২৬ সালের বার্ষিক সভায় বাংলাদেশি গণমাধ্যম প্রতিনিধি হিসেবে আমন্ত্রণ পেয়েছেন নেত্রকোনার কৃতিসন্তান, কলামিস্ট, লেখক ও রাষ্ট্রচিন্তক রোটারিয়ান এম নাজমুল হাসান। তিনি Reporters 24-এর প্রতিনিধি হিসেবে সভায় অংশ নেবেন।
আগামী ১২ থেকে ১৮ অক্টোবর থাইল্যান্ডের ব্যাংককে ঐতিহাসিক কুইন সিরিকিট ন্যাশনাল কনভেনশন সেন্টারে (QSNCC) এ সভা অনুষ্ঠিত হবে। এতে ১৯১টি দেশের ১৫ হাজারের বেশি প্রতিনিধি অংশ নেওয়ার কথা রয়েছে। অর্থমন্ত্রী, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর, অর্থনীতিবিদ ও আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিনিধিরা এতে অংশ নেবেন।
এবারের সভার প্রতিপাদ্য “Thailand’s New Horizons: Empowering People, Building Resilience”। বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, জলবায়ু পরিবর্তন ও ডিজিটাল রূপান্তরসহ গুরুত্বপূর্ণ অর্থনৈতিক বিষয়গুলো সভায় আলোচিত হবে।
এ বিষয়ে এম নাজমুল হাসান বলেন, “এটি শুধু আমার ব্যক্তিগত অর্জন নয়, বাংলাদেশের গণমাধ্যমের জন্যও গর্বের মুহূর্ত। সেখানে বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা ও চ্যালেঞ্জ বিশ্বদরবারে তুলে ধরার চেষ্টা করব।”
সাজু/নিএ
সর্বশেষ খবর