জামালপুরের সরিষাবাড়ীর তারাকান্দিতে অবস্থিত যমুনা সার কারখানায় (জেএফসিএল) চালুর ৪৩ ঘণ্টা পর যান্ত্রিক ত্রুটির কারণে দানাদার ইউরিয়া উৎপাদন বন্ধ হয়ে গেছে।
বুধবার (৭ অক্টোবর) রাত সাড়ে ১০টায় কারখানার বয়লারে লিকেজ দেখা দেওয়ায় এ ঘটনা ঘটে।
যমুনা সার কারখানার মহাব্যবস্থাপক (প্রশাসন) দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, লিকেজ মেরামত করার পর দুই-তিন দিনের মধ্যেই পুনরায় সার উৎপাদনে ফেরা সম্ভব হবে। বর্তমানে কারখানায় অ্যামোনিয়া উৎপাদন চালু রয়েছে।
উল্লেখ্য, গ্যাস সংকটের কারণে প্রায় আট মাস বন্ধ থাকার পর গত ২০ সেপ্টেম্বর গ্যাস সংযোগ পেয়ে কারখানা কর্তৃপক্ষ স্টার্ট-আপ (উৎপাদন শুরুর প্রাথমিক প্রস্তুতি) কার্যক্রম শুরু করে। এরপর গত মঙ্গলবার রাতে অ্যামোনিয়া ও ইউরিয়া উৎপাদন শুরু হয়েছিল।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর