ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় বিদ্যুৎ সাশ্রয় ও সুষ্ঠু ব্যবস্থাপনা, ডেঙ্গু প্রতিরোধ এবং ছাদভিত্তিক সোলার প্যানেল স্থাপন সংক্রান্ত এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকালে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সুলতানা রোজি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রাণেশ চন্দ্র পন্ডিত,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মাহবুবুল আলম,উপজেলা প্রকৌশলী আব্দুর রউফ, হালুয়াঘাট থানার ওসি জালাল উদ্দিন,বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা সহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।
সভায় উপজেলা পর্যায়ে বিদ্যুৎ সাশ্রয়ের বিভিন্ন দিক এবং এর সুষ্ঠু ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি, বর্তমান সময়ে ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি এবং ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা হয়।
পরিবেশবান্ধব ও বিকল্প জ্বালানির ব্যবহার বাড়াতে সরকারি উদ্যোগের অংশ হিসেবে 'ছাদ ভিত্তিক সোলার প্যানেল স্থাপন কার্যক্রম' নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া উপজেলার সার্বিক পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর