‘আপনার চোঁখকে ভালোবাসেন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ীতে বিশ্ব দৃষ্টি দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দিবসটি উপলক্ষে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচী ও ভিশন স্প্রিং এর সহযোগীতায় একটি র্যালি বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জুনায়েদ আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ব্র্যাক জেলা সমন্বয়কারী ফারহানা মিল্কী, ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচীর এরিয়া ম্যানেজার আল-আমীন, ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি)-এর এরিয়া ম্যানেজার নুর নবী সরকার ও ডাঃ ফাহাদ রহমান প্রমুখ।
আলোচনায় চোঁখের যত্ন, দৃষ্টিশক্তি সংরক্ষণ, চোখের রোগ প্রতিরোধ এবং সময়মতো চক্ষু চিকিৎসা গ্রহণের গুরুত্ব বিষয়ে সচেতনতা সৃষ্টির উপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ব্র্যাকের প্রোগ্রাম অর্গানাইজার মোহাম্মদ ইদ্রিস আলী, এফও (আরজিআইএল) তৌকির আহম্মেদসহ ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচীর অন্যান্য কর্মকর্তা ও কর্মীবৃন্দ।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর