• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ২১ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / বিনোদন / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২৬, ০৬:৪৯ বিকাল

শরীর নিয়ে কটাক্ষ, অবশেষে মুখ খুললেন ক্যাটরিনা

ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষের নানা মন্তব্য যেন নিজের আত্মবিশ্বাস, আত্মমর্যাদা কিংবা ব্যক্তিগত সিদ্ধান্তকে প্রভাবিত করতে না পারে, সে বিষয়ে সতর্ক করেছেন ক্যাটরিনা কাইফ। সেই সঙ্গে বার্তা দিয়েছেন, ‘নিজেই নিজের সবচেয়ে বড় সমর্থক হোন’।

তার মতে, কখনো মানুষ প্রশংসা করবে, আবার কখনো সমালোচনা। তাই অন্যের স্বীকৃতির অপেক্ষায় না থেকে নিজের পাশে নিজেকেই দাঁড়াতে হবে।

যুক্তরাজ্যে নিজের প্রসাধনী ব্র্যান্ডের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন ক্যাটরিনা। সম্প্রতি মাতৃত্বের পর তার শারীরিক গঠন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটাক্ষের ঘটনা সামনে আসার পর অভিনেত্রীর এই বক্তব্য নতুন করে আলোচনায় এসেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাব নিয়ে কথা বলতে গিয়ে ক্যাটরিনা বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে তৈরি হওয়া বয়ান যেন আমাদের আত্মমূল্যবোধ ও নিজেদের সম্পর্কে ধারণাকে প্রভাবিত না করে, সে বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন। কারণ, সেখানে অনেক মানুষের অনেক মতামত থাকে। সবার মতামত অনুযায়ী চলতে শুরু করলে নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাই বাধাগ্রস্ত হয়।’

অভিনেত্রীর মতে, জীবনের প্রতিটি পর্যায়ে নিজের প্রতি মানুষের অনুভূতি এক রকম থাকে না।

কখনো নিজেকে ভালো লাগে, আবার কখনো নিজের অবস্থাকে মেনে নেওয়াও কঠিন হয়ে পড়ে। তবে এই পরিবর্তনের মধ্যেও নিজের প্রতি সৎ থাকা জরুরি। অন্যের প্রত্যাশা পূরণ করতে গিয়ে নিজেকে বদলে ফেলার চাপ না নিয়ে বরং নিজের বর্তমান অবস্থাকে গ্রহণ করতে হবে।

ক্যাটরিনা বলেন, ‘কখনো পৃথিবী আপনাকে উদ্‌যাপন করবে, আবার কখনো নিজের সবচেয়ে বড় সমর্থক আপনাকেই হতে হবে।’

জীবনের উত্থান-পতনকে স্বাভাবিকভাবে গ্রহণ করার ওপরও জোর দিয়েছেন তিনি।

অন্যের মন্তব্যের প্রতিক্রিয়া জানাতে গিয়ে যেন নিজের পথচলা বাধাগ্রস্ত না হয়, সে বিষয়েও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন এই অভিনেত্রী।

ক্যাটরিনার এমন বক্তব্যের পেছনে রয়েছে সাম্প্রতিক একটি ঘটনা। গত সেপ্টেম্বরে মুম্বাইয়ে আম্বানি পরিবারের গণেশ চতুর্থী উদ্‌যাপনে স্বামী ভিকি কৌশলের সঙ্গে উপস্থিত হয়েছিলেন তিনি। সেখানকার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তার শারীরিক গঠন নিয়ে নানা মন্তব্য করেন নেটিজেনদের একাংশ।

মাতৃত্বের পর নারীর শরীরে স্বাভাবিক পরিবর্তন আসতে পারে। কিন্তু সেই পরিবর্তনকে কেন্দ্র করে ক্যাটরিনাকে কটাক্ষ করার ঘটনায় সমালোচনা শুরু হয়। সন্তান জন্ম দেওয়ার পর একজন নারী কত দ্রুত আগের শারীরিক গঠনে ফিরবেন, তা নিয়ে সমাজের প্রত্যাশা কতটা যুক্তিসংগত—সেই প্রশ্নও সামনে আসে।

এ ঘটনায় ক্যাটরিনার সমর্থনে কথা বলেন বলিউডের কয়েকজন তারকা। অভিনেত্রী পরিণীতি চোপড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে নারীর শরীর নিয়ে এমন মন্তব্যের সমালোচনা করেন। অন্যদিকে, ‘বিগ বস ২০’-এর ‘উইকেন্ড কা ভার’ পর্বে তারকাদের বয়স, চেহারা ও শারীরিক গঠন নিয়ে বিদ্রুপ করার প্রবণতার সমালোচনা করেন সালমান খান। গর্ভধারণ ও সন্তান জন্ম দেওয়ার পর নারীর ওজন বৃদ্ধি নিয়ে কটাক্ষের বিষয়টিও উঠে আসে তার বক্তব্যে।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]