বগুড়ার শেরপুরে জরুরি দায়িত্ব পালনে যাওয়ার পথে পুলিশের একটি পিকআপ ভ্যানের টায়ার পাংচার (বাস্ট) হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে নেমে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছে। তবে এতে কোনো পুলিশ সদস্য হতাহত হননি।
শুক্রবার (৯ অক্টোবর) বিকেল সাড়ে তিনটায় গাড়িদহ ইউনিয়নের রামেশ্বরপুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শেরপুর থানার একটি পুলিশের জরুরি ডিউটির গাড়ি টহল ও জরুরি দায়িত্ব পালনের জন্য রামেশ্বরপুর এলাকার দিকে যাচ্ছিল। পথিমধ্যে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে নেমে যায়। গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রণ হারালেও চালক দ্রুত দক্ষতার সঙ্গে পরিস্থিতি সামাল দেওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পান গাড়িতে থাকা সদস্যরা। ঘটনার পরপরই গাড়িতে থাকা পুলিশ সদস্যরা দুর্ঘটনাকবলিত গাড়িটি দুর্ঘটনাস্থলে রেখে বিকল্প উপায়ে তাদের নির্ধারিত জরুরি সরকারি দায়িত্ব পালনের জন্য চলে যান।
বিষয়টি নিশ্চিত করে শেরপুর থানা অফিসার ইনচার্জ এস এম মইনুদ্দিন জানান, চাকা পাংচার হওয়ার কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার নিচে নেমে যায়। তবে কোনো পুলিশ সদস্য আহত হননি এবং পুলিশের নিয়মিত ও জরুরি ডিউটি স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধার করতে উদ্ধারকারী টিম পাঠানো হয়েছে।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর