• ঢাকা
  • ঢাকা, শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ১৩ সেকেন্ড পূর্বে
সোহেল রানা
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত : ১০ অক্টোবর, ২০২৬, ০৬:১৬ বিকাল

পূজা উদযাপন কমিটির সঙ্গে সলঙ্গা থানা পুলিশের মতবিনিময়

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, সুশৃঙ্খল, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন উপলক্ষে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে সিরাজগঞ্জের সলঙ্গা থানা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) বিকেলে সলঙ্গা থানার হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সলঙ্গা থানার অফিসার ইনচার্জ আসলাম আলীর সভাপতিত্বে ও সলঙ্গা থানা পূজা উদযাপন কমিটির সভাপতি ভবেশ চন্দ্র তালুকদারের পরিচালনায় বক্তব্য রাখেন, সলঙ্গা থানা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আব্দুল আলীম, থানা জামায়াত ইসলামির আমির রাশেদুল ইসলাম শহিদ, সলঙ্গা থানা শ্রমিক দলের সভাপতি কে.এম আহসান হাবিব, হাটিকুমরুল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি গোলাম আম্বিয়া, সলঙ্গা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক গজেন্দ্রনাথ মন্ডলসহ প্রমুখ।

এ বছর সলঙ্গা থানায় ৬টি ইউনিয়নে ৩৪টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

সভায় সলঙ্গা থানার অফিসার ইনচার্জ আসলাম আলীর বলেন, সলঙ্গা থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা এবং পূজার কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন করতে থানা পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্ব, সতর্কতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছে।

এ ছাড়া যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধ, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুজব ও উসকানিমূলক তথ্য প্রতিরোধে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক ও দায়িত্বশীল থাকার আহ্বান জানানো হয়। শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে দুর্গোৎসব উদযাপনে থানা পুলিশ, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনগণকে সম্মিলিতভাবে কাজ করার অনুরোধ করেন ।

নিরাপত্তা নিশ্চিত করতে থানার সব পূজামণ্ডপকে সিসিটিভির আওতায় আনার জন্য পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের প্রতি বিশেষভাবে অনুরোধ করা হয়।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]