হালুয়াঘাটে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা।
শনিবার বিকেলে হালুয়াঘাট প্রেসক্লাবে উপস্থিত হয়ে সংবাদ সম্মেলনে সবার পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করেন, নাইমুর আরেফিন পাপন ।
বক্তব্যে বিতর্কিত ফ্যাসিষ্ট ও তাদের সহযোগীদের ডিলার হিসেবে দেয়া নিয়োগ অবিলম্বে বাতিলের দাবি জানানো হয়েছে ।
এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা গাজী মোঃ কাজিম উদ্দিন, আশিকুল ফারহান তকী,এমেলি খান শাওন, সাফায়েত হোসেন প্রমুখ ।
সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, সম্প্রতি সার ডিলার নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক অনিয়ম করা হয়েছে। এতে বিতর্কিত ব্যক্তি ও ফ্যাসিষ্ট সরকারের সহযোগীদের ডিলারশিপ প্রদান করা হয়েছে বলে তারা দাবি করেন। অবিলম্বে এ অনিয়ম তদন্ত করে বিতর্কিত ব্যক্তিদের নিয়োগ বাতিল এবং স্বচ্ছ প্রক্রিয়ায় নতুন ডিলার নিয়োগের দাবি জানান।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর