ফুলবাড়িয়া থানার ওসি রাশেদুল হাসান বলেছেন,শান্তি শৃঙ্খলা স্বাভাবিক রাখতে পারস্পরিক বিদ্বেষ না রেখে আমাদের সকলকে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে হবে। আজ শনিবার (১০ অক্টোবর) ফুলবাড়িয়া থানা পুলিশের আয়োজনে শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গোৎসব উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভায় এসব কথা বলেন। তিনি বলেন, প্রতিটি মন্ডপে সিসি ক্যামেরা অবশ্যই স্থাপন ও সচল রাখতে হবে। একই সাথে মন্ডপের চতুর্পাশে আলোর ব্যবস্থাকরণ,নিজস্ব ভলান্টিয়ার নিয়োগের ব্যাপারেও অনুরোধ করেন। এসময় জেলা পুলিশের পক্ষ থেকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানিয়ে ওসি রাশেদুল হাসান আরও বলেন, আপনাদের কার্যকলাপে যেনো সম্প্রীতি নষ্ট না হয় সেদিকে যথাযথ খেয়াল রাখবেন। নামাজের সময় ডিজে গান ও ঢাকঢোল বাজানো থেকে বিরত থাকতে হবে। এছাড়া মন্দিরে নারী ও পুরুষের আলাদা প্রবেশ ও বসার ব্যবস্থা করতে হবে। সাউন্ড সিস্টেম ও ডেক্সেসট ব্যবহার করে ডিজি গানসহ নেশা থেকে বিরত থাকার অনুরোধ করেন।সরকার ঘোষিত নির্ধারিত সময়ে প্রতিমা বিসর্জন দেওয়ার পরামর্শ দেন তিনি। নিজেদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল থাকলে সেগুলো জানালে সমাদান করবেন বলেও আশ্বাস দেন। ফুলবাড়িয়া থানার সেকেন্ড অফিসার এস আই লিটন এর পরিচালনায় এ আয়োজনে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৈদ্য খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের উপজেলা সভাপতি সঞ্জিব,পূজা উদযাপন পরিষদের সভাপতি রতন দেসহ উপজেলার বিভিন্ন পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর