• ঢাকা
  • ঢাকা, শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ৩৪ সেকেন্ড পূর্বে
আল আমিন
ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত : ১০ অক্টোবর, ২০২৬, ০৮:৪৬ রাত

ভুয়া কাবিননামায় সেই ছাত্তার জামায়াতের কেউ না, সংবাদ সম্মেলনে দাবি

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

ফুলবাড়িয়ায় ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে নিরক্ষর এক বিধবা মহিলার টিপসহি নিয়ে ভুয়া কাবিননামা করার অভিযোগ উঠে স্থানীয় জামায়াতে ইসলামী নেতা আ. ছাত্তারের বিরুদ্ধে।

আজ শনিবার সন্ধ্যায় উপজেলা জামায়েতে ইসলামী ফুলবাড়িয়া প্রেস ক্লাবে সংবদ সম্মেলন করে দাবী করে বলেছেন, পুটিজানা ইউনিয়নের পাটুলী গ্রামে ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে বিধবা আছিয়া খাতুনের টিপসহি নিয়ে ভুয়া কাবিননামা তৈরি করার ঘটনাটি একটি মহল উদ্দেশ্য প্রণোদিত হয়ে জামায়েত ইসলামীকে জড়িয়ে অপপ্রচার করছে। যা নিন্দনিয়। মূলত আ. ছাত্তার জামায়াতে ইসলামীর কেউ না। তার সাথে জামায়াতে ইসলামীর কোন সর্ম্পক নেই। বরং বিএনপির রাজনীতির সাথে জড়িত। বিগত ফ্যাসিস্ট সরকার ১৭ বছর বাংলাদেশ জামায়াতে ইসলামীকে বিভিন্ন অপপ্রচারের মাধ্যমে হয়রানি করার অপচেষ্টা লিপ্ত ছিল।

সেই অপচেষ্টার অংশ হিসেবে পুটিজানা ইউনিয়নের পাটুলী এলাকায় জামায়াতকে জড়িয়ে বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে। অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানায়। আছিয়া বেগম জানিয়েছেন, পাটুলী গ্রামের আব্দুল কদ্দুছ মাঝে মধ্যে স্থানীয় জামায়াত নেতা আব্দুছ ছাত্তারের মাধ্যমে বিয়ের প্রস্তাব দিতেন। বিয়েতে রাজি হইনি। গত প্রায় দেড় মাস আগে আব্দুস ছাত্তার ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে তার দোকানে নিয়ে আছিয়া বেগমের কাছ থেকে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, পাসপোর্ট ছবি নেয়।

কয়দিন পর তার দোকানে ডেকে নিয়ে সাদা কাগজে দুটি টিপসহি নিয়ে কদ্দুছের সাথে আমার কাবিননামা তৈরি করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাও.ফজলুল হক শামীম, সেক্রেটারী ডা. আব্দুর রাজ্জাক, কর্মপরিষদ সদস্য আ. মজিদ, পৌর নায়েবে আমীর গোলাম মোস্তফা, পুটিজানা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর ইব্রাহীম খলিল প্রমূখ।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]