• ঢাকা
  • ঢাকা, শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ৪৮ সেকেন্ড পূর্বে
আবদুল কাদির
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত : ১০ অক্টোবর, ২০২৬, ১১:১৩ রাত

সেলাই মেশিনকে আয়ের উৎস হিসেবে কাজে লাগানোর আহ্বান প্রতিমন্ত্রীর

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

সেলাই মেশিনকে আয়ের উৎস হিসেবে কাজে লাগিয়ে নারীদের স্বাবলম্বী হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেছেন, সেলাই মেশিন দিয়ে আয় করে সংসার চালানোর পাশাপাশি ভবিষ্যতের জন্য সঞ্চয় করা সম্ভব। উদ্যোগ বড় হলে ক্ষুদ্র শিল্প গড়ে তুলে অন্যদেরও কর্মসংস্থানের সুযোগ তৈরি করা যাবে।

শনিবার (১০ অক্টোবর/২৬) দুপুরে ময়মনসিংহের নান্দাইল উপজেলা প্রশাসনিক ভবনের সভাকক্ষে প্রতিবন্ধীদের মধ্যে হুইলচেয়ার ও হতদরিদ্র নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে। প্রতিমন্ত্রী বলেন,‘প্রত্যেক নারীকে স্বাবলম্বী করে তোলার চেষ্টা থেকে আমরা সেলাই মেশিন দিচ্ছি। এই সেলাই মেশিনকে আপনারা উপার্জনের মাধ্যম হিসেবে কাজে লাগান।

’তিনি বলেন, সেলাইয়ের কাজ থেকে আয় করে সংসার চালানোর পাশাপাশি কিছু পুঁজি গড়ে তোলা এবং আপদ-বিপদের জন্য টাকা জমিয়ে রাখা সম্ভব। ধীরে ধীরে উদ্যোগ সম্প্রসারণ করে ১০ থেকে ২০টি সেলাই মেশিনের মাধ্যমে ক্ষুদ্র শিল্প গড়ে তোলা যেতে পারে। এতে নারীদের অন্যের ওপর নির্ভরশীল না থেকে নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ তৈরি হবে। ইয়াসের খান চৌধুরী আশা প্রকাশ করে বলেন, সেলাই মেশিনের মাধ্যমে নারীরা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি পর্যায়ক্রমে অন্যদেরও সহযোগিতা করতে পারবেন। এ ধরনের কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়ন ও ভবিষ্যতে অব্যাহত রাখতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড কর্মসূচির বিষয়েও কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী নারীদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিমন্ত্রী আরও বলেন, ফ্যামিলি কার্ড পেতে কাউকে কোনো টাকা দিতে হবে না। সম্পূর্ণ বিনা মূল্যে এ কার্ড দেওয়া হবে। কার্ড করে দেওয়ার কথা বলে কেউ টাকা চাইলে বিষয়টি প্রশাসনকে জানানোর আহ্বান জানান তিনি। পর্যায়ক্রমে সারা দেশে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে বলেও জানান প্রতিমন্ত্রী।

 

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]