আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে জয়পুরহাটে ৪ শতাধিক সনাতন ধর্মাবলম্বী মটর শ্রমিকদের মাঝে পূজার উপহার সামগ্রী বিতরণ করেছে জেলা মটর শ্রমিক ইউনিয়ন।
রোববার (১১ অক্টোবর) শহরের বাসটার্মিনাল এলাকায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান। এ ছাড়াও জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক গোলাম মর্তুজা শিপলু ও জেলা কৃষকদলের সদস্য সচিব মনজুরে মওলা পলাশ সহ শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, শারদীয় দুর্গাপূজার আনন্দ সবার মাঝে ভাগাভাগি করতে শ্রমিকদের সঙ্গে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন আরও দৃঢ় করার লক্ষ্যেই এমন আয়োজন করা হয়েছে। এসব উপহার সামগ্রী পেয়ে শ্রমিকদের মধ্যে আনন্দ ও উৎসাহ দেখা যায়।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর