• ঢাকা
  • ঢাকা, সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ২৬ সেকেন্ড পূর্বে
আবদুল কাদির
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২৬, ১২:২৯ রাত

সিএনজিতে লুকানো ২০০ বোতল এসকাফ সিরাপসহ গ্রেপ্তার ৩

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

কিশোরগঞ্জের কটিয়াদীতে চেকপোস্টে তল্লাশি চালিয়ে ২০০ বোতল এসকাফ সিরাপসহ তিনজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৪)। রোববার বিকেলে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের ভরদিয়া এলাকায় বিশেষ চেকপোস্ট বসিয়ে একটি সিএনজি তল্লাশি করে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ময়মনসিংহের মো. আলমগীর হোসাইন (৩৭) এবং কিশোরগঞ্জের মো. ফারুক মিয়া (৫৫) ও হালিমা (৬০)।

এসআরবি-১৪-এর কিশোরগঞ্জের সিপিসি-২ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ভরদিয়া এলাকায় চেকপোস্ট স্থাপন করে কিশোরগঞ্জ থেকে ভৈরবগামী একটি সিএনজিতে তল্লাশি চালানো হয়। এ সময় ওই তিনজনকে আটক করা হয়। পরে তাঁদের সঙ্গে থাকা ট্রাভেলিং ব্যাগ ও ভ্যানিটি ব্যাগ থেকে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ২০০ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করা হয়। একই সঙ্গে দুটি মুঠোফোন জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানিয়েছেন, তাঁরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে এসকাফ সিরাপ সংগ্রহ করে কিশোরগঞ্জের আশপাশসহ বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন।

এসআরবি জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা মাদক ও জব্দ করা মালামালসহ তাঁদের কটিয়াদী থানায় হস্তান্তর করা হয়েছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]